স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন জানিয়েছেন, মাঠ পর্যায়ের কিছু পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালনে অবহেলা করছেন। এছাড়া তাদের বিরুদ্ধে গোপনে তথ্য পাচারসহ ফ্যাসিবাদী শক্তিকে সহায়তার অভিযোগ রয়েছে। এমন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি এমনকি রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
শৃঙ্খলাভঙ্গ করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
দায়িত্বে অবহেলা এবং ফ্যাসিবাদী শক্তির সহায়তায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন।
উৎস: TBS Bangladesh