টলিউড অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কলকাতায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। একটি বেপরোয়া লরি তার গাড়িকে ধাক্কা দিলে বড় ধরনের বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি।
এই ঘটনার পর অভিনেতা পুলিশের ভূমিকা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। এবিপি আনন্দ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতিতে পুলিশের কার্যপদ্ধতি নিয়ে তিনি অসন্তোষ জানিয়েছেন।