শরীয়তপুরে বিএনপি’র একটি রাজনৈতিক কর্মসূচি কভার করার সময় তিন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এই ঘটনায় যুবদলের এক সাবেক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
জানা গেছে, শরীয়তপুর প্রেস ক্লাবের সীমানা প্রাচীর ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা জেলা প্রশাসকের অপসারণের দাবি জানিয়েছিলেন। এই পরিস্থিতির মধ্যেই হামলার ঘটনাটি ঘটে।