যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে তাদের কাছে প্রায় ১,০০০টি স্টারশিল্ড টার্মিনাল এবং ৫০০টি স্টারলিংক টার্মিনাল রয়েছে। এই স্যাটেলাইট সেবা ও টার্মিনাল বাবদ স্টারশিল্ডের পেছনে প্রায় ১৩ মিলিয়ন পাউন্ড বা ১৭.৬ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। এছাড়া স্টারলিংক সেবার জন্য ব্যয় হয়েছে ১৬.৫ মিলিয়ন পাউন্ড। সব মিলিয়ে এই খাতে দেশটির মোট ব্যয়ের পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
স্পেসএক্সের স্যাটেলাইট সেবায় প্রায় ৪০ মিলিয়ন ডলার ব্যয় বাড়াল যুক্তরাজ্য
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্যাটেলাইট সেবা স্টারলিংক ও স্টারশিল্ডের পেছনে প্রায় ৪০ মিলিয়ন ডলার ব্যয় করেছে।