সৌদি নেতৃত্বাধীন জোটে অংশগ্রহণ ঢাকার সামুদ্রিক প্রতিশ্রুতি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতিফলন: পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ এল-খেরেজির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি নেতৃত্বাধীন জোটে অংশগ্রহণ ঢাকার সামুদ্রিক প্রতিশ্রুতি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতিফলন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ এল-খেরেজির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দুই পক্ষ মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, সৌদি নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের অংশগ্রহণ সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার প্রতি ঢাকার প্রতিশ্রুতির প্রতিফলন।

#পররাষ্ট্রমন্ত্রী#সৌদি আরব#দ্বিপাক্ষিক বৈঠক#আঞ্চলিক স্থিতিশীলতা#বাংলাদেশ