সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলা, ইয়েমেনে বাস্তুচ্যুত লক্ষাধিক মানুষ

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার জেরে ইয়েমেনে নতুন করে লড়াই শুরু হয়েছে, যার ফলে এক লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলা, ইয়েমেনে বাস্তুচ্যুত লক্ষাধিক মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এই সংঘাতের প্রভাবে ইয়েমেনের সাধারণ মানুষ জীবন বাঁচাতে নৌকায় করে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, সাম্প্রতিক এই লড়াইয়ের কারণে ইয়েমেনে এক লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের অধিকাংশই দেশের ভেতরেই আশ্রয় নিয়েছেন।

#ইয়েমেন#সৌদি আরব#হুথি বিদ্রোহী#বাস্তুচ্যুত#মধ্যপ্রাচ্য