মার্কিন ট্রাম্প প্রশাসন সৌদি আরবের সাথে একটি পারমাণবিক জ্বালানি চুক্তি অনুমোদনের জন্য কংগ্রেসের কাছে প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, '১২৩ এগ্রিমেন্ট' নামে পরিচিত এই চুক্তিতে প্রয়োজনীয় নিরাপত্তা শর্তাবলির অভাব রয়েছে।
খুব শীঘ্রই মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এবং সৌদি আরবের জ্বালানিমন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান এই চুক্তিতে স্বাক্ষর করবেন বলে জানা গেছে। এরপরই এটি অনুমোদনের জন্য কংগ্রেসের কাছে উপস্থাপন করা হবে।