সৌদি আরবের বিমানবন্দরে আরোপিত বিধিনিষেধের কারণে মোট ১০৩টি ফ্লাইট ব্যাহত হয়েছে। এর ফলে ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর সর্বোচ্চ ২২টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের আটটি, সালামএয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট এই বিধিনিষেধের আওতায় পড়েছে।