সৌদি আরবের বিমানবন্দরে আরোপিত বিধিনিষেধের কারণে মোট ১৪৬টি ফ্লাইট ব্যাহত হয়েছে। এর মধ্যে ৬৯টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। এই পরিস্থিতির কারণে মোট ২২ হাজার ২৩১ জন যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন।
এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-দাম্মাম এবং ঢাকা-রিয়াদ রুটে তাদের ফ্লাইট চলাচল স্থগিতের সময়সীমা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে।