সৌদি আরবে শাহবাজ শরিফ ও এরদোয়ান: নতুন কৌশলগত জোটের সম্ভাবনা

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবে পাকিস্তান ও তুরস্কের শীর্ষ নেতাদের সফর নতুন কোনো কৌশলগত সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সৌদি আরবে শাহবাজ শরিফ ও এরদোয়ান: নতুন কৌশলগত জোটের সম্ভাবনা

পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে নতুন কোনো কৌশলগত জোট গড়ে ওঠার সম্ভাবনা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তিন দিনের সরকারি সফরে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। একই সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ানও সৌদি আরব সফরে রয়েছেন। এই দুই নেতার একই সময়ে সৌদি আরব সফরকে কেন্দ্র করে নতুন কোনো আঞ্চলিক সমীকরণ তৈরির জল্পনা তৈরি হয়েছে।

#সৌদি আরব#পাকিস্তান#তুরস্ক#শাহবাজ শরিফ#রেচেপ তাইপ এরদোয়ান#কূটনীতি