সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, দীর্ঘদিনের শান্ত পরিস্থিতি ভঙ্গ

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, দীর্ঘদিনের শান্ত পরিস্থিতি ভঙ্গ

ইয়েমেনের হুথি মিলিশিয়াদের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চলে আঘাত হানার আগেই প্রতিহত করা হয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘ কয়েক বছর ধরে চলা তুলনামূলক শান্ত পরিস্থিতির পর এই হামলার ঘটনা ঘটল।

#সৌদি আরব#হুথি#ইয়েমেন#ক্ষেপণাস্ত্র হামলা#মধ্যপ্রাচ্য