সৌদি আরবে হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এই হামলায় দুইজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বাংলাদেশ সরকার এই ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
একই সঙ্গে, সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ঢাকা। সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছে বাংলাদেশ।