সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের খবরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি সরকারের কাছে একটি কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ। রোববার অনুষ্ঠিত এক বৈঠকে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার হাতে এই পত্রের অনুলিপি তুলে দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর এই ঘটনাটি কোনো 'তলব' নয়, বরং এটি ছিল মৃত্যুদণ্ডের বিষয়ে তথ্য জানার জন্য একটি বৈঠক।