সৌদি আরব ও হরমুজ প্রণালীতে নতুন করে হামলার ঘটনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ২ দশমিক ৯০ ডলার বা ২ দশমিক ৭৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৭ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারের দাম ২ দশমিক ২৭ ডলার বা ২ দশমিক ২৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০২ দশমিক ৩২ ডলারে পৌঁছেছে। বাজার খোলার সময় তেলের দাম প্রাথমিকভাবে ৩ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছিল।