নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি সূত্র জানিয়েছে, প্রথমে গুলশান আরাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে একই অভিযোগে দেবাশীষ নামে আরেক সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উৎস: TBS Bangladesh