সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে ইউএনডিপির সহায়তা চেয়েছেন স্পিকার
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজের সঙ্গে বৈঠকে সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন জাতীয় সংসদের স্পিকার।
TBS Bangladesh · 14 অক্টোবর 2026, 5:55 PM · 1 বার পড়া
জাতীয় সংসদের স্পিকার ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজের সঙ্গে এক বৈঠকে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে সংস্থাটির সহায়তা কামনা করেছেন।
বৈঠকে স্পিকার নতুন সংসদ সদস্যদের প্রশিক্ষণ, লিঙ্গ সমতা এবং ই-পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তনের বিষয়ে আলোচনা করেন। এছাড়া, রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রেও তিনি ইউএনডিপির সহযোগিতা চেয়েছেন।