সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বহিষ্কারের বিষয়ে জামায়াতে ইসলামীর পাঠানো চিঠির প্রেক্ষিতে সরাসরি কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, সংসদ থেকে এ সংক্রান্ত কোনো রেফারেন্স বা আনুষ্ঠানিক বার্তা পাওয়ার পরই তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
সংসদ থেকে রেফারেন্স পেলেই এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
জামায়াতে ইসলামীর পাঠানো চিঠির ভিত্তিতে সরাসরি কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন।