আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে। গত সোমবার এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে ফিফা রয়টার্সকে ৮ জুলাই দেওয়া রেফারিং প্রধান পিয়েরলুইজি কোলিনার একটি সাক্ষাৎকারের দিকে ইঙ্গিত করে। ওই সাক্ষাৎকারে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচে পক্ষপাতিত্বের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন কোলিনা।
সমালোচনার মুখে সেমিফাইনালে আর্জেন্টিনা
আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা নিয়ে ওঠা পক্ষপাতিত্বের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ফিফা।