স্কাউটিং কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, ন্যায়বোধ এবং দেশপ্রেমের মতো গুণাবলি বিকাশে সহায়তা করে। এছাড়া এটি শিক্ষার্থীদের মধ্যে দেশের জন্য আত্মত্যাগের মানসিকতা তৈরি করে। এই কার্যক্রমকে আরও গতিশীল করতে স্কাউটদের জন্য একটি আলাদা প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং বাজেটে অতিরিক্ত ৫ কোটি টাকা বরাদ্দ যুক্ত করা হবে বলে জানিয়েছেন মিলন।
স্কাউটদের জন্য আলাদা প্রকল্প, বাজেটে যুক্ত হবে ৫ কোটি টাকা
শিক্ষার্থীদের নেতৃত্ব ও দেশপ্রেমের গুণাবলি বিকাশে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উৎস: TBS Bangladesh