শিশু সুরক্ষা ইস্যুতে মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানা

শিশু সুরক্ষা সংক্রান্ত মামলায় যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানার নির্দেশ দিয়েছে।

শিশু সুরক্ষা ইস্যুতে মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানা

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একজন বিচারক শিশু সুরক্ষা সংক্রান্ত একটি মামলায় সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি মেটাকে ৫৭ কোটি ডলার জরিমানার নির্দেশ দিয়েছেন। এটি কোম্পানিটির বিরুদ্ধে আসা বড় ধরনের আইনি পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম।

জরিমানার পাশাপাশি আদালত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মেটাকে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছেন। বর্তমানে মেটা যুক্তরাষ্ট্রে একের পর এক আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

#মেটা#ফেসবুক#জরিমানা#শিশু সুরক্ষা#যুক্তরাষ্ট্র