সিঙ্গাপুর থেকে ১,৮৫১ কোটি টাকায় আরও দুটি এলএনজি কার্গো কিনবে সরকার
দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় সিঙ্গাপুর থেকে আরও দুটি এলএনজি কার্গো আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
TBS Bangladesh · 17 আগস্ট 2026, 9:55 PM · 1 বার পড়া
দেশে চলমান গ্যাস সংকট নিরসনে সিঙ্গাপুর থেকে আরও দুটি এলএনজি কার্গো কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই দুটি কার্গো আমদানিতে মোট ১,৮৫১ কোটি টাকা ব্যয় হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, কার্গোগুলো ২৩-২৪ আগস্ট এবং ৪-৫ সেপ্টেম্বরের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে।
#এলএনজি#গ্যাস সংকট#বাংলাদেশ সরকার#জ্বালানি আমদানি#সিঙ্গাপুর