শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বের সাথে তাল মিলিয়ে শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।

শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন, রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), ডেটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল ম্যানুফ্যাকচারিং সিস্টেমের মতো আধুনিক প্রযুক্তি বিশ্বজুড়ে শিল্পের ধরন দ্রুত বদলে দিচ্ছে। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে বাংলাদেশকে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে। টেকসই শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার জন্য এই প্রযুক্তিগত রূপান্তর অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

উৎস: TBS Bangladesh
#প্রধানমন্ত্রী#শিল্পায়ন#অর্থনীতি#প্রযুক্তি#বাংলাদেশ