সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন জানিয়েছেন, বর্তমানে তাদের কোম্পানি থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ১৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। নতুন তিনটি কূপ খননের কাজ শেষ হলে এই সরবরাহের সাথে আরও ৩ কোটি ঘনফুট গ্যাস যুক্ত হবে।
সিলেটের তিনটি নতুন কূপ থেকে দৈনিক ৩ কোটি ঘনফুট গ্যাস পাওয়ার আশা
সিলেটের তিনটি নতুন কূপ খনন সম্পন্ন হলে জাতীয় গ্রিডে প্রতিদিন অতিরিক্ত ৩ কোটি ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে জানিয়েছেন এসজিএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক।
উৎস: TBS Bangladesh