সিলেটে পূজা মণ্ডপে গান গাওয়ায় এএসআই প্রত্যাহার

সিলেটের একটি পূজা মণ্ডপে গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

সিলেটে পূজা মণ্ডপে গান গাওয়ায় এএসআই প্রত্যাহার

সিলেটের একটি পূজা মণ্ডপে গান গাওয়ার ঘটনায় এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে আসে। এরপরই তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

উৎস: TBS Bangladesh
#সিলেট#পুলিশ#পূজা মণ্ডপ#এএসআই#বাংলাদেশ