সিলেট ও বগুড়ায় পৃথক বাস দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু

সিলেট ও বগুড়ায় পৃথক দুটি বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও বহু যাত্রী।

সিলেট ও বগুড়ায় পৃথক বাস দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু

সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে, বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে আরও হতাহতের ঘটনা ঘটে। পৃথক এই দুই সড়ক দুর্ঘটনায় মোট ১৬ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।

উৎস: TBS Bangladesh
#সড়ক দুর্ঘটনা#সিলেট#বগুড়া#নিহত#বাস দুর্ঘটনা