মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার অ্যাডমিরাল কোহলার বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
সোমবার প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে অ্যাডমিরাল কোহলার আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা করেছেন বলে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে।