শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার ষড়যন্ত্রের দায়ে নিখিল গুপ্ত নামের এক ভারতীয় নাগরিককে ১৯ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত।

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার ষড়যন্ত্রের দায়ে নিখিল গুপ্ত নামের এক ভারতীয় নাগরিককে ১৯ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। মার্কিন এক ফেডারেল বিচারক এই রায় ঘোষণা করেন।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে নিখিল গুপ্ত হত্যার উদ্দেশ্যে ভাড়াটে নিয়োগ, হত্যার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করেছিলেন। সাজা ভোগের পর তাকে নিজ দেশে ফেরত পাঠানোর সম্ভাবনা রয়েছে।

#নিখিল গুপ্ত#যুক্তরাষ্ট্র#কারাদণ্ড#শিখ বিচ্ছিন্নতাবাদী#আন্তর্জাতিক সংবাদ