শি জিনপিংয়ের সফর: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা ও ৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক হ্রাসে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরকালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সংলাপে বসা এবং ৩০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে একমত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র।

শি জিনপিংয়ের সফর: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা ও ৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক হ্রাসে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য সম্মত হয়েছে। এছাড়া ৩০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই শুল্ক হ্রাসের আওতায় যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য, কাঠ ও প্রসাধনী সামগ্রী এবং চীনের ছোট গৃহস্থালি সরঞ্জাম, খেলনা ও সাজসজ্জার সামগ্রী অন্তর্ভুক্ত থাকবে।

#চীন#যুক্তরাষ্ট্র#বাণিজ্য#কৃত্রিম বুদ্ধিমত্তা#শি জিনপিং