শি জিনপিংয়ের সফর: চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসের সমঝোতা

ওয়াশিংটন সফরের সময় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনার বিষয়ে ঐকমত্য হয়েছে।

শি জিনপিংয়ের সফর: চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের শুল্ক হ্রাসের সমঝোতা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তিন দিনের ওয়াশিংটন সফরকালে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে আট দফা ঐকমত্য হয়েছে। এর আওতায় দুই দেশ ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোর বিষয়ে সম্মত হয়েছে।

উভয় পক্ষ একটি বাণিজ্য কাউন্সিল গঠন এবং পূর্ববর্তী আলোচনার ফলাফলগুলো সম্প্রসারণের বিষয়েও একমত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত বিষয়েও দুই দেশ আলোচনার পথ উন্মুক্ত করেছে।

#চীন#যুক্তরাষ্ট্র#শি জিনপিং#বাণিজ্য#শুল্ক