শেয়ার বাজারে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমার সময় পিছিয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকা সিনিয়র মেট্রোপলিটন স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন।
দুদক কর্মকর্তা আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, এখন আগামী ২৩ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।