পুঁজিবাজারে লেনদেনের সময়সীমা কমিয়ে আনার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর অংশ হিসেবে লেনদেনের ক্ষেত্রে ওয়েট সিগনেচার বা হাতে লেখা স্বাক্ষরের বাধ্যবাধকতা বাতিলের পরিকল্পনা করা হয়েছে।
প্রস্তাবিত এই ডিজিটাল ব্যবস্থার আওতায় বিনিয়োগকারীরা তাদের লেনদেনের তাৎক্ষণিক আপডেট এসএমএস বা ইমেইলের মাধ্যমে জানতে পারবেন।