বিশ্বের প্রথম পাবলিকলি ট্রেডেড ফ্রন্টিয়ার এআই কোম্পানি হিসেবে শেয়ার বাজারে যাত্রা শুরু করেছে অ্যানথ্রোপিক। বুধবার কোম্পানিটির আইপিও মূল্য নির্ধারণ করা হয়েছিল ৮৩ ডলার। বাজারে লেনদেনের শুরুতে শেয়ারের দাম ৩৪ শতাংশ বেড়ে ১১১.৫০ ডলারে পৌঁছায়। তবে দিনশেষে শেয়ারটির দাম কিছুটা কমে ৯৭.১৭ ডলারে স্থির হয়, যা আইপিও মূল্যের তুলনায় ১৭ শতাংশ বেশি। এই অভিষেকের মাধ্যমে কোম্পানিটি বিশ্বের অন্যতম মূল্যবান প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
শেয়ার বাজারে অভিষেকের পর বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি অ্যানথ্রোপিক
শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার প্রথম দিনেই বড় উত্থান দেখাল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি অ্যানথ্রোপিক।