শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে চার্জশিটের ওপর শুনানি ১৪ সেপ্টেম্বর

যাত্রাবাড়ীতে গুলিতে নিহত বাবুল মৃধার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় চার্জশিট গ্রহণের শুনানির জন্য ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে চার্জশিটের ওপর শুনানি ১৪ সেপ্টেম্বর

২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ীতে গুলিতে আহত হন বাবুল মৃধা। ঘটনার ৫২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে দাখিল করা চার্জশিট আমলে নেওয়ার জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

#শেখ হাসিনা#আদালত#চার্জশিট#যাত্রাবাড়ী#আইনি সংবাদ