শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, গুরুত্ব দিচ্ছে নিরাপত্তার ওপর

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কাউকে প্রত্যর্পণ করা সম্ভব নয়।

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, গুরুত্ব দিচ্ছে নিরাপত্তার ওপর

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। দেশটির কর্মকর্তাদের ভাষ্যমতে, কোনো দেশের পক্ষ থেকে প্রত্যর্পণের অনুরোধ তখনই বিবেচনা করা হয়, যখন সংশ্লিষ্ট ব্যক্তি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দোষী সাব্যস্ত হন। এছাড়া শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টিও ভারত গুরুত্বের সাথে দেখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উৎস: TBS Bangladesh
#শেখ হাসিনা#ভারত#বাংলাদেশ#প্রত্যর্পণ#নয়াদিল্লি