শেখ হাসিনাকে গণমাধ্যমের সাথে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে গণমাধ্যমের সাথে কথা বলার সুযোগ দেওয়ায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

শেখ হাসিনাকে গণমাধ্যমের সাথে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে গণমাধ্যমের সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ করে দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই ধরনের আয়োজন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পুনর্গঠনের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে ভারত সরকারকে আগেই সতর্ক করা হয়েছিল।

#শেখ হাসিনা#বাংলাদেশ#ভারত#পররাষ্ট্র মন্ত্রণালয়#দ্বিপক্ষীয় সম্পর্ক