ভারতে অবস্থানকারী বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আবেদনটি ভারত সরকার পর্যালোচনা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির এক প্রশ্নের জবাবে সরকার এই তথ্য জানিয়েছে। গত ৩০ জুলাই সংসদের উভয় কক্ষে সরকারের এই উত্তর সম্বলিত প্রতিবেদনটি পেশ করা হয়েছে।
শেখ হাসিনাকে ফেরানোর আবেদন পর্যালোচনা করছে ভারত
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি খতিয়ে দেখছে ভারত সরকার।
উৎস: BBC News বাংলা