সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে হকারদের জন্য হলিডে মার্কেটের ব্যবস্থা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী করেছে এবং হকারদের জন্য হলিডে মার্কেটের ব্যবস্থা করেছে।

সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে হকারদের জন্য হলিডে মার্কেটের ব্যবস্থা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে। সংস্কারকৃত এই ফুটপাতে পথচারীদের বসার জন্য বেঞ্চ এবং ময়লা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হয়েছে। এছাড়া ফুটপাতের সীমানা প্রাচীরও মেরামত করা হয়েছে। হকারদের পুনর্বাসনের লক্ষ্যে সেখানে একটি হলিডে মার্কেটের ব্যবস্থা করা হয়েছে।

উৎস: TBS Bangladesh
#ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন#সেগুনবাগিচা#ফুটপাত#হকার#হলিডে মার্কেট