সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন পলাশ জলদাস

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসের কবলে পড়ে পলাশ জলদাস নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন পলাশ জলদাস

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পুরনো জাহাজ ভাঙার কাজ করার সময় বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে পলাশ জলদাস নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মাত্র এক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া পলাশ আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়িতে রেখে কাজে গিয়েছিলেন। শুক্রবারের এই দুর্ঘটনায় অনাগত সন্তানের মুখ দেখার আগেই তার মৃত্যু হলো।

#সীতাকুণ্ড#দুর্ঘটনা#জাহাজ ভাঙা কারখানা#মৃত্যু#চট্টগ্রাম