ময়মনসিংহ সেক্টরের অধীনে থাকা ২৪২.৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পলাতক ও বিতর্কিত ব্যক্তিদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সিসিটিভি ক্যামেরা, ড্রোন, থার্মাল ড্রোন এবং নাইট-ভিশন ডিভাইসের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পারাপার ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।