সবুজ কারখানায় বিনিয়োগ করেও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা

বাংলাদেশের পোশাক শিল্প মালিকরা পরিবেশবান্ধব কারখানায় বিনিয়োগ করলেও ক্রেতাদের কাছ থেকে পণ্যের বাড়তি দাম পাচ্ছেন না বলে জানা গেছে।

সবুজ কারখানায় বিনিয়োগ করেও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা

বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকদের প্রত্যাশা ছিল যে, পরিবেশবান্ধব বা গ্রিন কারখানায় বিনিয়োগের ফলে ক্রেতাদের আস্থা বাড়বে, বাজারে প্রবেশাধিকার সহজ হবে এবং শেষ পর্যন্ত পণ্যের জন্য ভালো দাম পাওয়া যাবে। তবে বাস্তবে দেখা যাচ্ছে, এই ধরনের বিনিয়োগের জন্য ক্রেতারা পোশাক রপ্তানিকারকদের বাড়তি কোনো অর্থ প্রদান করছেন না।

#পোশাক শিল্প#বাংলাদেশ#সবুজ কারখানা#রপ্তানি#অর্থনীতি