সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষার্থীকে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্কুল বা বাড়ির আশেপাশে যেখানেই সুযোগ পাওয়া যায়, সেখানে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং সেগুলোর যত্ন নিতে হবে।