বিশ্বজুড়ে ওপেন-ওয়েট এআই মডেল তৈরির ক্ষেত্রে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বর্তমানে এক তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো পরিচালনা ব্যয় নিয়ন্ত্রণে রেখে আরও শক্তিশালী ও কার্যকর এআই সিস্টেম তৈরি করা। এরই ধারাবাহিকতায় আলিবাবা তাদের এ যাবৎকালের সবচেয়ে সক্ষম এআই মডেলটি উন্মোচন করেছে। নতুন এই মডেলটি মুনশট এআই-এর মডেলের তুলনায় আকারে খুব একটা পিছিয়ে নেই।
সবচেয়ে শক্তিশালী এআই মডেল উন্মোচন করল আলিবাবা
বিশ্ববাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন মডেল নিয়ে এল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা।