বিজিএমইএ তাদের সকল সদস্য কারখানার জন্য ইএসজি (ESG) প্রতিবেদন জমা দেওয়া বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে সংগঠনটির প্রায় ২,৫০০টি সক্রিয় সদস্য কারখানার মধ্যে মাত্র ৩২৬টি প্রতিষ্ঠান এই প্রতিবেদন জমা দিয়েছে। অর্থাৎ, এখন পর্যন্ত মাত্র ১৩ শতাংশ সদস্য এই প্রক্রিয়ার আওতায় এসেছে, যা সন্তোষজনক নয় বলে মনে করছে বিজিএমইএ।
সব সদস্য কারখানার জন্য ইএসজি প্রতিবেদন বাধ্যতামূলক করছে বিজিএমইএ
বিজিএমইএ-এর প্রায় ২,৫০০ সক্রিয় সদস্যের মধ্যে মাত্র ৩২৬টি কারখানা ইএসজি প্রতিবেদন জমা দিয়েছে, যা মোট সদস্যের মাত্র ১৩ শতাংশ।