সারাদেশে নিত্যপণ্য ও এলপিজি বাজারে অভিযানে ১০২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্য ও এলপিজি সিলিন্ডারের বাজারে অভিযান চালিয়ে ১০২টি প্রতিষ্ঠানকে ১০ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সারাদেশে নিত্যপণ্য ও এলপিজি বাজারে অভিযানে ১০২ প্রতিষ্ঠানকে জরিমানা

দেশের ৩০টি জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও এলপিজি সিলিন্ডারের বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অনিয়মের দায়ে ১০২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সাভারে এলপিজি সিলিন্ডারের ওজন কারচুপিতে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।

উৎস: TBS Bangladesh
#ভোক্তা অধিকার#বাজার অভিযান#এলপিজি#জরিমানা#নিত্যপণ্য