সারা দেশে ১০৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১.৩৫ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে সারা দেশে ১০৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সারা দেশে ১০৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১.৩৫ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সারা দেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ঢাকা শহরসহ দেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে এই অভিযান চালানো হয়। অধিদপ্তরের ৫৬টি দল এই বিশেষ অভিযানে অংশ নেয়। অভিযানে অনিয়মের দায়ে ১০৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

#ভোক্তা অধিকার#জরিমানা#বাজার অভিযান#বাংলাদেশ