রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট হল প্রভোস্টকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তদন্তে যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের সাময়িক বরখাস্ত করা হবে। এছাড়া এ ঘটনায় দায়ের করা মামলায় তাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে।