সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দূষণজনিত দায়বদ্ধতার আইনি কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক সমুদ্রসীমায় দেশের অবস্থান আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য যে, ২০২৪ সালের ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (আঙ্কটাড) এর প্রতিবেদন অনুযায়ী, জাহাজ মালিকানাধীন দেশগুলোর তালিকায় বাংলাদেশ বর্তমানে ৩৫তম অবস্থানে রয়েছে।