সামরিক অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বজুড়ে সুরক্ষা দিচ্ছে বাংলাদেশের জুতা

ভিয়েতনাম ও বাংলাদেশের বাজারে একই সময়ে বিনিয়োগের সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের ফুটওয়্যার শিল্পে বিনিয়োগ বেশি সফল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অপারেশন ম্যানেজার।

সামরিক অভিযান থেকে পর্বতারোহণ: বিশ্বজুড়ে সুরক্ষা দিচ্ছে বাংলাদেশের জুতা

ভিয়েতনাম ও বাংলাদেশ—উভয় দেশেই একই সময়ে বিনিয়োগের পরিকল্পনা করেছিল সংশ্লিষ্ট কোম্পানিটি। তবে শেষ পর্যন্ত বাংলাদেশে বিনিয়োগ বেশি কার্যকর প্রমাণিত হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে আলাপকালে কোম্পানির অপারেশন ম্যানেজার টনি সিয়ে জানান, ইলেকট্রনিক্স পণ্যের তুলনায় ফুটওয়্যার বা জুতা শিল্পে অনেক বেশি শ্রমিকের প্রয়োজন হয়, যা বাংলাদেশের বাজারে বিনিয়োগকে লাভজনক করেছে। বর্তমানে বাংলাদেশের তৈরি সুরক্ষা জুতা সামরিক অভিযান থেকে শুরু করে পর্বতারোহণের মতো ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে।

উৎস: TBS Bangladesh
#বাংলাদেশ#ফুটওয়্যার শিল্প#রপ্তানি#বিনিয়োগ#অর্থনীতি