বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাপান। এক বিবৃতিতে বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেছে দেশটি।
সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে জাপান
বাংলাদেশে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাপান দূতাবাস।
উৎস: TBS Bangladesh