সাম্প্রদায়িক সম্প্রীতির দিক থেকে বাংলাদেশ বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন মন্ত্রী মুক্তাদির। তিনি বলেন, এই ক্ষেত্রে বাংলাদেশের কোনো তুলনা হয় না।
একই সঙ্গে এলডিসি গ্র্যাজুয়েশন বা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে যাওয়ার প্রত্যাশা করছে সরকার। গ্র্যাজুয়েশন সম্পন্ন হওয়ার আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ।